মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল ও ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল!

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল ও ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল!
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটের ৪৬টি পিলারে বিভিন্ন মাত্রায় ফাটল এবং ২৭টি বিয়ারিং প্যাড গুরুতর বা 'ক্রিটিক্যাল' ত্রুটিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ কথা জানান। 


অডিট কমিটির প্রতিবেদনে মোট ৭৩০টি বিয়ারিং প্যাডের মধ্যে ৪৯৭টিকে সাধারণ (মাইনর) ত্রুটিযুক্ত বলা হলেও ২৭টিকে অত্যন্ত ঝুঁকি বা ক্রিটিক্যাল হিসেবে উল্লেখ করা হয়। যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ইতোমধ্যে সুপারিশ বাস্তবায়ন কমিটি গঠন করেছে এবং চিহ্নিত ২৭টি ক্রিটিক্যাল বিয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে। 



 এছাড়া ৪৬টি পিলারের ফাটল ও সার্বিক ঝুঁকি নিরূপণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। ফাটল পর্যবেক্ষণে ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ বসানোর কাজ আগামী ৩১ অক্টোবরের মধ্যে শেষ করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

Post a Comment

0 Comments