পুলিশ জানায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন থেকে জয়পুরহাটে ফিরছিলেন। তাদের গাড়ির সামনে পুলিশ প্রটেকশনের একটি গাড়ি ছিল। গোপীনাথপুর এলাকায় ফিরোজা বেগম রাস্তা পার হওয়ার সময় হঠাৎ মন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। এ সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি রাস্তায় পড়ে যান। এতে তার ডান পা ভেঙে যায়।
ফিরোজা বেগমকে বাঁচাতে গিয়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে মন্ত্রীর গাড়িটি রাস্তার ডান পাশে খাদে পড়ে যায়। এতে মন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ প্রটেকশনের সদস্যরা এগিয়ে এসে মন্ত্রী ও তার স্ত্রীকে উদ্ধার করেন। পরে পুলিশ প্রটেকশনের গাড়িতে করে তারা জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের লাশ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 Comments