পরে সিয়াম তাকে কোটবাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেয়। সেখান থেকে কুমিল্লার লালমাই পাহাড়ের সাধেরমুড়া এলাকার একটি নির্জন স্থানে তাকে নিয়ে যাওয়া হয়।
ওই এলাকায় যাওয়ার পর আগে থেকেই সেখানে উপস্থিত ছিল সিয়ামের কয়েকজন বন্ধু। সন্ধ্যা ঘনিয়ে এলে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে সিয়ামসহ তার বন্ধুরা রাতভর ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযান শুরু করে।
ভোরে ওই কিশোরীকে নিয়ে তার প্রেমিকসহ চারজন ঘটনাস্থল থেকে বের হয়ে যাওয়ার সময় স্থানীয়রা সন্দেহের ভিত্তিতে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় ওই কিশোরী ঘটনাটি স্থানীয়দের কাছে জানায়।
পরে চারজন ঘটনা থেকে পালিয়ে গেলেও একজনকে আটক করে স্থানীয়রা।
জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সেই সাথে ওই কিশোরীকে হাসপাতালে পরীক্ষা করার জন্য প্রেরণ করা হয়েছে। তার মেডিকেল পরীক্ষার পর আরো বিস্তারিতভাবে জানা যাবে।
তিনি আরও বলেন, এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। বাকি চারজনকে ধরতে জেলা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

0 Comments